শাহরুখ খানকে জীবন্ত দগ্ধ করার হুঙ্কারও দিল অযোধ্যার সাধুরা!

প্রকাশঃ ডিসেম্বর ২৭, ২০২২ সময়ঃ ১২:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক

‘পাঠান’ ছবিকে অশ্লীল নিয়ে পুরো দুনিয়া জুড়েই নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছে। কিন্তু এবার একধাপ এগিয়ে গেল ভারতের অযোধ্যার সাধুরা! শাহরুখ খানকে জীবন্ত দগ্ধ করার হুঙ্কারও দিয়েছে অযোধ্যার সাধুরা।

ভারতের একাংশের হিন্দুত্ববাদী সংগঠন ‘পাঠান’ সিনেমারটিকে বয়কটের ঘোষণা দিয়েছে। তবে প্রথম ছবি বয়কটের ডাক দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। সেই আগুন ধিকিধিকি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন রাজ্যে। এই ছবিকে ঘিরে সব থেকে বেশি চর্চা হয়েছে অযোধ্যা।

অযোধ্যার রাস্তায় এই ছবির প্রতিবাদে নামেন সেখানকার তপস্বী ছাবনীর সাধুরা। শাহরুখ খানকে জীবন্ত দগ্ধ করার হুঙ্কারও দেন সেখানকার পরমহংস আচার্য। এ বার আরও একধাপ এগিয়ে গেলেন তাঁরা। শাহরুখের পারলৌকিক ক্রিয়া হল অযোধ্যায়। নেতৃত্বে সেই পরমহংস আচার্য। এ বার তিনি বললেন, ‘‘জিহাদের শেষ করলাম।’’

তপস্বী ছাবনীর পরমহংস দাস একটা ঘড়া নেন তার গায়ে শাহরুখের পোস্টার দিয়ে গোটা শ্রাদ্ধানুষ্ঠানটি করেন। গোটা ঘটনায় তিনি একা নন, সঙ্গে ছিল একদল সাধু। মাটিতে বসানো ওই ঘড়াকে দেখে বেশ কিছু মন্ত্রও আউড়ে গেলেন তাঁরা।

এর আগে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের পোস্টার পোড়ানো হয় সে শহরে।‘পাঠান’ ছবি ঘিরে বিতর্কের সূত্রপাত ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি থেকে। ছবির প্রথম গান প্রকাশ্যে আসার পর থেকে ‘অশ্লীল’ বলে দাগিয়ে দেওয়া হয়। অযোধ্যার ওই সাধু পরমহংস আচার্য জানান, ছবিতে গেরুয়া রঙের অপমান করা হয়েছে। ক্রমাগত সনাতম ধর্মের অপমান করা হচ্ছে। শুধু তা-ই নয়, হিন্দুদের ভাবাবেগে আঘাত করা যেন একটা ধারাতে পরিণত হয়েছে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পাঠান ছবির দ্বিতীয় গান ‘ঝুমে যো পাঠান’। এই গানটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শক মহলে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G