শীতে ঠোঁটের রুক্ষতা দূর করতে করণীয়

প্রকাশঃ নভেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ৮:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

thoter jotnoহাটি হাটি পা পা করে শীত আসতে শুরু করেছে। এই শুষ্ক আবহাওয়ায় ঠোঁট রুক্ষ হয়ে যাওয়া নিয়ে অনেকেই ভানায় পরেছেন। অতিরিক্ত ঠোঁট শুকিয়ে যাওয়ায় ঠোঁট ফেটেও যায়, যা খুবই অস্বস্তিকর। সেই সাথে আপনার সুন্দর্যকেও ফিকে করে দিচ্ছে। শীতের সময়ে ঠোঁট রুক্ষ হওয়া সমস্যার সমাধান করতে পারেন খুব সহজেই।জেনে নেওয়া যাক কিভাবে দূর করবেন ঠোঁটের রুক্ষতা।

১. মেয়েরা ঠোঁটে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। এতে করে ঠোঁটের অনেক ক্ষতি হয়। ঠোঁটের ত্বকের ক্ষেত্রে যদি ভাল প্রসাধনী ব্যবহার না করেন তবে ঠোঁট শুকিয়ে গিয়ে তা ফেটে যায় এবং আরো অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই ভাল কোনো ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করুন।

২. রাতে শোবার আগে ঠোঁটে লেবু ঘুসুন এতে ঠোঁটের মরা কোষ দূর হবে।এতে ঠোঁটে হয়ে উঠবে সুন্দর ও মসৃণ।

৩. প্রাকৃতিক উপায়ে ঠোঁটের শুকিয়ে যাওয়া বন্ধ করতে চাইলে প্রচুর পরিমাণে পানি খান। এতে করে ঠোঁটের ত্বকে আর্দ্রতা বজায় থাকবে আর আপনি ঠোঁট শুকিয়ে যাওয়া থেকে মুক্তি পাবেন।

৪. যাদের ঠোঁট ভীষণ শুকিয়ে যায় তাদের একটি বদ অভ্যাস তৈরি হয়। যা হল কিছুক্ষণ পর পর জিভ দিয়ে ঠোঁট ভেজানো। অনেকে ভাবেন এটি করলে ঠোঁট শুকোবে না। কিন্তু এতে ঠোঁট আরো বেশি শুকিয়ে যায় এবং ফেটে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই এই কাজটি থেকে বিরত থাকুন।

৫. ফেসওয়াশ ব্যবহার করার সময় একটু সাবধানে ব্যবহার করুন যাতে ঠোঁটে না লেগে যায়। কারণ এতে ঠোঁট শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G