সমকালের সাংবাদিক খুন

প্রকাশঃ জুলাই ৮, ২০১৫ সময়ঃ ৯:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

photo-1436363136দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত চুয়াডাঙ্গার সমকালের প্রতিনিধি আবু সায়েম নিহত হয়েছেন। বুধবার বিকেল ৪টায় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার  রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের পিয়ারাতলা গ্রামের নিজ বাড়িতে ছুরিকাঘাত করা হয় তাঁকে।

এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার ভোরে রাজিব আহম্মেদকে (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্ত মাখা ছুরি ও লালসালু উদ্ধার করেছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন জানান, ‘সায়েম আজ বিকেল ৪টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাংবাদিক সায়েমের পরিবার বাউলতন্ত্রের অনুসারী। এ সুযোগ কাজে লাগিয়ে রাতে সাধু সেজে এক দুর্বৃত্ত সায়েমকে ছুরিকাঘাত করে। এ সময় ছেলের জীবন বাঁচাতে বাবা এগিয়ে গেলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়।’

এ ঘটনায় আটক রাজিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G