সিরিয়া সীমান্তে তুরস্কের বিমান হামলা

প্রকাশঃ জুলাই ২৫, ২০১৫ সময়ঃ ৯:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

turkey_strikes_promo_624x351_apসিরিয়ায় ইসলামিক স্টেট-এর জঙ্গিদের লক্ষ্য করে আবারো বিমান হামলা চালিয়েছে তুরস্ক। একি সাথে হামলা চালানো হচ্ছে উত্তর ইরাকের কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করেও। ইসলামিক স্টেট-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিজ্ঞা করেছে তুরস্ক। তারই অংশ হিসেবে সিরিয়ার জঙ্গিদের উপরে বোমা হামলা চলছে।

যদিও সিরিয়া চালানো এই অভিযান নিয়ে তুরস্ক এখনো কিছু বলেনি। তবে, স্থানীয় গণমাধ্যমগুলো বলছে আইএস সেনাদের অবস্থান লক্ষ্য করে সিরিয়ার আকাশসীমা থেকে গুলি করেছে।

এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয় বারের মতন তুরস্ক বিমান হামলা চালালো। এর আগে শুক্রবারেও সিরিয়ায় আইএস-এর তিনটি টার্গেটে বিমান হামলা চালায় তুরস্ক। এছাড়া ইরাকের কুর্দিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের লক্ষ্য করে পৃথক মিশনে বোমা হামলা চালানো হয়েছে কুর্দি সেপারেটিস্ট গ্রুপ বা কেকেকে এর উপর।

তুরস্কের নিরাপত্তা বাহিনীর উপরে সাম্প্রতিক এক হামলার দায় স্বীকার করেছিল পিকেকেকে। আইএসকে দমনের জন্য তাদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য মার্কিন বিমানগুলোকে তুরস্কের বিমানঘাঁটিগুলো ব্যাবহার করার অনুমতিও দিয়েছে তুরস্ক।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র মার্ক টোনার বলছেন, আইএসআইএল এর বিরুদ্ধে অপারেশন চালানোর জন্য আমেরিকা ও মার্কিন জোটের মানুষবাহী বা মানব বিহীন বিমানগুলোর জন্য তুরস্কের ক্লিয়ারেন্স রয়েছে। আইএস সন্দেহে শুক্রবারে একজনকে গ্রেফতার করেছে তুরস্ক।

তুরস্কের সুরুক শহরে চলতি সপ্তাহেই চালানো এক হামলায় ৩২ জন নিহত হয়।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G