সিলেটে আরেক ছাত্রের মৃতদেহ উদ্ধার

প্রকাশঃ জুলাই ২৫, ২০১৫ সময়ঃ ৩:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

sylhetআজ বেলা ২টার দিকে সিলেটের গোয়াইনঘাটের তিতকুলি হাওর থেকে কবি নজরুল কলেজের একজন ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ছাত্রের নাম সোহাগ ঘোষ। তিনি রাজধানীর ওয়ারির ৮৪ নম্বর বনগ্রাম এলাকার সাকের ঘোষের ছেলে।
স্থানীয়রা বাসিন্দারা জানান, হাওরের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
বুধবার বিকেল ৪টার দিকে সিলেটের বল্লাঘাট পিকনিক স্পটের জিরো পয়েন্টে সাঁতার কাটতে নেমে স্রোতের টানে ডুবে যান রাজধানীর কবি নজরুল কলেজের ছাত্র সোহাগ ঘোষ ও আবদুল্লাহ অন্তর। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টায় বল্লাঘাট জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার দূরে পিয়াইন নদী থেকে আবদুল্লাহ অন্তরের মরদেহ উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G