হঠাৎ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে উধাও সৌদি আলেম

প্রকাশঃ এপ্রিল ৮, ২০২৬ সময়ঃ ১০:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫০ অপরাহ্ণ

সৌদি আরবের প্রখ্যাত আলেম ও গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজানের অনলাইন উপস্থিতি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। তার সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং ভিডিও প্ল্যাটফর্ম—সবকিছুই এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যা মুসলিম বিশ্বে আলোচনা তৈরি করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, তার নামে পরিচালিত অফিসিয়াল ওয়েবসাইট, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল বর্তমানে নিষ্ক্রিয় বা অপসারিত। এসব প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে তার বিপুল পরিমাণ ধর্মীয় বক্তব্য ও শিক্ষামূলক কনটেন্ট সংরক্ষিত ছিল।

এই অনলাইন ভাণ্ডারে হাজার হাজার ফতোয়া, বহু শিক্ষামূলক দরস, জুমার খুতবা এবং বিভিন্ন বিষয়ে লেকচার অন্তর্ভুক্ত ছিল, যা বিশ্বজুড়ে মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হতো।

একাধিক প্ল্যাটফর্ম থেকে একই সময়ে এমন কনটেন্ট সরিয়ে নেওয়াকে অস্বাভাবিক বলছেন পর্যবেক্ষকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা। কেউ কেউ মনে করছেন, এসব অ্যাকাউন্ট হয়তো তার অনুসারীদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকতে পারে, যদিও অতীতে এগুলোকে তার অনুমোদিত মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছিল।

এদিকে, কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে শায়খ সালেহ আল-ফাওজান বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

হঠাৎ এই পরিবর্তনে তার অনুসারীদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এর পেছনে কোনো গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে, যা এখনও প্রকাশ্যে আসেনি।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G