ইউক্রেনে ৪৫টি রুশ ড্রোন ভূপাতিত

প্রকাশঃ জানুয়ারি ১, ২০২৩ সময়ঃ ৯:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

ইউক্রেন নতুন বছরের প্রাক্কালে ৪৫টি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। রোববার দেশটির বিমান বাহিনী এ কথা জানিয়েছে।

নববর্ষের প্রাক্কালে, মস্কো ইউক্রেনের কিয়েভ ও অন্যান্য নগরে ক্ষেপণাস্ত্র ও ইরানের তৈরি ড্রোন হামলা করে।

ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে বিমান প্রতিরক্ষা ৪৫টি ‘শাহেদ’ ড্রোন ধ্বংস করেছে। খবর এএফপি’র।

বিবৃতিতে আরো বলা হয়, ২০২২ সালের শেষের দিকে ১৩টি এবং নতুন বছরে আরও ৩২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

অবশ্য ইউক্রেন কর্তৃপক্ষ কোন ড্রোন তাদের লক্ষ্যে পৌঁছেছে কিনা জানায়নি।

কিয়েভ পুলিশের প্রধান আন্দ্রি নেবিটভ ফেসবুকে রুশ ভাষায় ‘শুভ নববর্ষ’ লিখিত একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষের ছবি পোস্ট করেছেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G