ঘরেই তৈরি করুন দোকানের মতো মজাদার টমেটো সস, রইল সহজ রেসিপি

প্রকাশঃ নভেম্বর ২৮, ২০২৬ সময়ঃ ৫:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৬ অপরাহ্ণ

ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ, শিঙাড়া কিংবা নাশতার নানা পদের সঙ্গে টমেটো সসের জুড়ি নেই। মিষ্টি ও হালকা টক স্বাদের এই সস খাবারের স্বাদ বাড়িয়ে দেয় কয়েক গুণ। তবে দোকান থেকে বোতলজাত সস না কিনে চাইলে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু টমেটো সস। এতে যেমন নিজের পছন্দ অনুযায়ী স্বাদ ঠিক করা যাবে, তেমনি শিশুদের জন্য তৈরি করার সময় ঝাল ও মসলার পরিমাণও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

প্রয়োজনীয় উপকরণ

ঘরে টমেটো সস তৈরির জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। লাগবে ৫ থেকে ৬টি পাকা লাল টমেটো, পরিমাণমতো চিনি, সামান্য লবণ এবং অল্প গোলমরিচের গুঁড়া। শিশুদের জন্য তৈরি করলে অতিরিক্ত ঝাল মসলা ব্যবহার না করাই ভালো। গোলমরিচও স্বাদের সঙ্গে সামঞ্জস্য রেখে দিতে হবে।

যেভাবে তৈরি করবেন

প্রথমে টমেটোগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার একটি কড়াইয়ে সামান্য পানি দিয়ে টমেটোর টুকরোগুলো সেদ্ধ করতে দিন। টমেটো পুরোপুরি নরম হয়ে এলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করুন।

এরপর সেদ্ধ টমেটো মিক্সারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করুন। পেস্টে টমেটোর খোসা বা শক্ত দানা থেকে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে নিন। এতে সসের গঠন হবে আরও মসৃণ।

সবশেষে তৈরি পেস্টে পরিমাণমতো চিনি, লবণ ও সামান্য গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিন। স্বাদ অনুযায়ী উপকরণের পরিমাণ কমবেশি করা যাবে। ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঘরে বানানো মিষ্টি-টক টমেটো সস।

এই সস ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ, শিঙাড়া কিংবা পছন্দের অন্যান্য নাশতার সঙ্গে পরিবেশন করতে পারেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

20G