চট্টগ্রামে এবি ব্যাংকের ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি ফর স্টুডেন্ট–২০২৫’ অনুষ্ঠিত

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০২৫ সময়ঃ ১০:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

এবি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম নগরীতে এজেন্ট জি এম ট্রেডার্সের উদ্যোগে ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি ফর স্টুডেন্ট–২০২৫’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মোহরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবকসহ তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন এবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার মুনযির সাদ। উদ্বোধন করেন মোহরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল বাহার খান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাংকিং ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে বক্তারা। তারা বলেন, ছাত্র–ছাত্রীদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ব্যাংকিং জ্ঞান ও সঞ্চয় অভ্যাস গড়ে তোলা জরুরি।

অনুষ্ঠানে কমিউনিকেশন, গেমিং ও ফাইন্যান্স সচেতনতা সেশনের ওপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেশনটি পরিচালনা করেন এবি ব্যাংকের বিজনেস অফিসার মুহাম্মদ জহীর উদ্দিন বাবর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি এম ট্রেডার্সের প্রোপ্রাইটর ও সাবেক ব্যাংকার মোহাম্মদ গোলাম মোস্তাফা, অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার মোহাম্মদ আশরাফুল রাহাত, দিলওয়ারা বেগম, পিংকি চক্রবর্তী এবং ম্যানেজার সৈয়দ মোহাম্মদ মোস্তফা জয়।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G