জাতীয়তাবাদী তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৬ সময়ঃ ৬:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২১ অপরাহ্ণ

আবুল বাশার

index

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো জাতীয়তাবাদী তাঁতী দল।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে দলটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে এ কেক কাটেন।

এ সময় ২০ দলীয় জোট শরিক ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনিসহ তাঁতী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁতী দল। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৮টায় সময় তাঁতী দলের নেতারা সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, ১৯৮০ সালের এই দিনে গঠিত হয় জাতীয়তাবাদী তাঁতী দল।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G