জেনে নিন মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার সহজ রেসিপি

প্রকাশঃ মে ৪, ২০২৬ সময়ঃ ১১:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৯ অপরাহ্ণ

বৃষ্টির আবহাওয়া এলেই বাঙালির খাবারের তালিকায় প্রায় নিশ্চিতভাবে চলে আসে খিচুড়ি। গরম গরম খিচুড়ির সঙ্গে যদি থাকে মাংস, তাহলে স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যায়। গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি খুব বেশি জটিল কোনো রান্না নয়। সঠিক উপকরণ আর ধাপে ধাপে রান্নার পদ্ধতি জানলেই সহজে ঘরেই বানানো যায় এই সুস্বাদু খাবারটি।

আপনি যদি ভুনা খিচুড়ি পছন্দ করেন, তাহলে এই রেসিপিটি আপনার জন্য বেশ উপকারী হবে।

যা যা লাগবে

  • গরুর মাংস – ১ কেজি
  • পোলাও চাল – ১ কেজি
  • মুগ ডাল বা মসুর ডাল – ১ কাপ
  • পেঁয়াজ কুচি – আধা কাপ
  • আদা বাটা – দেড় চা চামচ
  • রসুন বাটা – দেড় চা চামচ
  • কাঁচা মরিচ – কয়েকটি
  • দারুচিনি, এলাচ, তেজপাতা – পরিমাণমতো
  • হলুদ গুঁড়া – দেড় চা চামচ
  • মরিচ গুঁড়া – দেড় চা চামচ
  • লবণ – স্বাদ অনুযায়ী
  • সরিষার তেল – প্রয়োজনমতো

যেভাবে রান্না করবেন

প্রথমে একটি হাঁড়িতে তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এরপর পেঁয়াজ দিয়ে হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজুন।

এবার আদা-রসুন বাটা ও মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মাংস থেকে কাঁচা গন্ধ চলে গেলে প্রয়োজনমতো মসলা দিয়ে আবারও নেড়ে ঢেকে দিন এবং ধীরে ধীরে সেদ্ধ হতে দিন।

অন্যদিকে চাল ও ডাল হালকা করে ভেজে নিন। মাংস আধা সেদ্ধ হয়ে এলে এতে চাল ও ডাল মিশিয়ে দিন।

এরপর চালের দ্বিগুণ পানি এবং ডালের সমপরিমাণ পানি দিয়ে মাঝারি আঁচে ১৫ থেকে ২০ মিনিট রান্না করুন। পানি শুকিয়ে গেলে চাল-ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে।

সবশেষে ওপর থেকে কাঁচা মরিচ ছড়িয়ে ঢেকে আরও ১০–১৫ মিনিট দমে রেখে দিন। এতে স্বাদ আরও ভালোভাবে মিশে যাবে।

গরম গরম পরিবেশন করুন এই সুস্বাদু গরুর মাংস ভুনা খিচুড়ি। চাইলে সঙ্গে ডিম ভাজা বা সালাদ যোগ করলে খাবারটা আরও জমে উঠবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G