শরীরে নীরব প্রদাহের ইঙ্গিত দিচ্ছে এই ৫টি উপসর্গ

প্রকাশঃ মে ৫, ২০২৬ সময়ঃ ৯:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ অপরাহ্ণ

শরীর অনেক সময় সরাসরি অসুস্থ হয়ে পড়ে না, বরং ধীরে ধীরে কিছু ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আগাম সংকেত দিতে শুরু করে। এই পরিবর্তনগুলোকে অনেকেই সাধারণ সমস্যা ভেবে উপেক্ষা করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এসব উপসর্গই হতে পারে শরীরে চলমান প্রদাহের প্রাথমিক ইঙ্গিত, যা সময়মতো শনাক্ত না হলে বড় স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হতে পারে।

ব্যস্ত জীবনযাত্রা ও দৈনন্দিন চাপের কারণে অনেকেই শরীরের ক্ষুদ্র পরিবর্তনগুলোকে গুরুত্ব দেন না। ফলে চিকিৎসা নিতে দেরি হয় এবং সমস্যার জটিলতা বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, প্রদাহ শরীরের ভেতরে ধীরে ধীরে বাড়তে থাকে এবং এক পর্যায়ে তা বড় ধরনের রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

পুষ্টিবিদদের মতে, বাহ্যিকভাবে স্বাভাবিক মনে হলেও কিছু নির্দিষ্ট লক্ষণ শরীরের ভিতরে প্রদাহের উপস্থিতি নির্দেশ করতে পারে। এর মধ্যে ত্বকের পরিবর্তন, হজমের সমস্যা, অকারণ ব্যথা এবং মানসিক অস্থিরতা অন্যতম।

কোন লক্ষণগুলো গুরুত্ব দিয়ে দেখা উচিত?

১. ত্বকের পরিবর্তন:
হঠাৎ ব্রণ বেড়ে যাওয়া, ত্বক শুষ্ক বা নিস্তেজ হয়ে যাওয়া, লালচে ভাব, একজিমা বা সোরিয়াসিসের মতো সমস্যা দেখা দিলে তা শরীরে প্রদাহের ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রদাহ বাড়লে রক্ত সঞ্চালন ও হরমোনের ভারসাম্য প্রভাবিত হয়, যা সরাসরি ত্বকে প্রতিফলিত হয়।

২. হজমজনিত সমস্যা:
পেট ফাঁপা, অম্বল, অস্বস্তি বা দীর্ঘদিন ধরে হজমের সমস্যা থাকলে তা কেবল সাধারণ গ্যাস্ট্রিক নয়, বরং অন্ত্রের প্রদাহের সঙ্গে সম্পর্কিত হতে পারে। অন্ত্রের স্বাস্থ্য পুরো শরীরের সুস্থতার সঙ্গে সরাসরি যুক্ত।

৩. দীর্ঘস্থায়ী ব্যথা:
পেশি বা অস্থিসন্ধিতে বারবার ব্যথা হওয়া, টান ধরা বা অস্বস্তি অনেক সময় শুধু শারীরিক পরিশ্রমের ফল নয়। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে এটি প্রদাহজনিত সমস্যার লক্ষণ হতে পারে।

৪. নির্দিষ্ট রোগের উপস্থিতি:
কোলাইটিস, আর্থ্রাইটিস বা প্যানক্রিয়াটাইটিসের মতো কিছু রোগ শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহের ইঙ্গিত দেয়। এসব ক্ষেত্রে শুধুমাত্র ওষুধ নয়, প্রদাহ নিয়ন্ত্রণেও গুরুত্ব দেওয়া জরুরি।

৫. ক্লান্তি ও মানসিক পরিবর্তন:
পর্যাপ্ত বিশ্রামের পরেও ক্লান্ত লাগা, অস্থিরতা, মেজাজের দ্রুত পরিবর্তন বা বিরক্তি বেড়ে যাওয়া শরীরের ভেতরের সমস্যার সংকেত হতে পারে। প্রদাহ মস্তিষ্কের কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা জানান।

বিশেষজ্ঞদের পরামর্শ, এসব লক্ষণকে হালকাভাবে না নিয়ে সময়মতো পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শরীরের ছোট সংকেতগুলো বুঝতে পারাই বড় রোগ প্রতিরোধের প্রথম ধাপ।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G