তাল দিয়ে তৈরি করুন সুস্বাদু মিল্কশেক, জেনে নিন সহজ রেসিপি

প্রকাশঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬ সময়ঃ ৯:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৮ অপরাহ্ণ

Palm Fruit Milkshakeতালের মৌসুমে পাকা তালের শাঁস দিয়ে তৈরি করা যায় নানা ধরনের মজার খাবার। এর মধ্যে তালের মিল্কশেক হতে পারে ভিন্ন স্বাদের একটি ঠান্ডা পানীয়। দুধ, আইসক্রিম ও তালের ক্বাথের সঙ্গে সামান্য এলাচি মিশিয়ে খুব সহজেই তৈরি করা যায় এটি।

উপকরণ:

  • পাকা তালের ক্বাথ ১ কাপ
  • ঠান্ডা দুধ ২ কাপ
  • ভ্যানিলা আইসক্রিম ১ স্কুপ
  • চিনি ১ থেকে ২ টেবিল চামচ, স্বাদ অনুযায়ী
  • এলাচিগুঁড়া ১ চিমটি
  • বরফ ৪ থেকে ৫ টুকরা
  • কোরানো নারকেল ও কনডেন্সড মিল্ক ১ টেবিল চামচ, ইচ্ছা হলে

যেভাবে তৈরি করবেন

প্রথমে পাকা তালের শাঁস ভালোভাবে চটকে নিন। এরপর ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে ছেঁকে তালের আঁশগুলো আলাদা করে ফেলুন। এতে মিল্কশেকের মিশ্রণটি আরও মসৃণ হবে।

এবার ব্লেন্ডারে ১ কাপ তালের ক্বাথের সঙ্গে ২ কাপ ঠান্ডা দুধ, ভ্যানিলা আইসক্রিম, চিনি এবং এক চিমটি এলাচিগুঁড়া দিয়ে দিন। সব উপকরণ একসঙ্গে প্রায় ৩০ থেকে ৪৫ সেকেন্ড ব্লেন্ড করুন।

মিশ্রণটি ভালোভাবে মিশে গেলে এতে বরফের টুকরাগুলো দিয়ে আরও কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিন। এরপর তৈরি মিল্কশেক গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

স্বাদ ও সাজসজ্জা বাড়াতে গ্লাসের ওপর সামান্য কোরানো নারকেল বা এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম দেওয়া যেতে পারে। চাইলে অল্প কনডেন্সড মিল্কও ব্যবহার করা যাবে।

এভাবেই অল্প কয়েকটি উপকরণে বাড়িতেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও ঠান্ডা তালের মিল্কশেক।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G