দাম বাড়ল পেট্রল, অকটেন ও কেরোসিনের, অপরিবর্তিত থাকছে ডিজেল

প্রকাশঃ জুন ১, ২০২৬ সময়ঃ ১০:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৬ অপরাহ্ণ

দেশের বাজারে ভোক্তাপর্যায়ে কয়েক ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। জুন মাসের জন্য পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই রাখা হয়েছে।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুন থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।

এর ফলে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে। তবে ডিজেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

এর আগে মে মাসে প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসেই নতুন মূল্য নির্ধারণ করা হয়ে থাকে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসেও সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছিল।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G