প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিলের ঘোষণা

প্রকাশঃ জুন ৪, ২০২৬ সময়ঃ ১২:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩২ পূর্বাহ্ণ

বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্বস্তির খবর এসেছে। প্রিপেইড মিটার ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চালু থাকা অতিরিক্ত মাসিক চার্জ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এর ফলে গ্রাহকদের নিয়মিত ব্যয়ের চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, সরকারের প্রথম ১০০ দিনের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের ওপর আরোপিত অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের আর্থিক চাপ কমবে বলে দাবি করা হয়।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ইঙ্গিত দিয়েছিলেন যে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা নির্ধারিত চার্জ বাতিল করা হতে পারে। এরপর থেকেই বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে আলোচনা শুরু হয়।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াটে ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল-ফেজ সংযোগের জন্য ৪০ টাকা মিটার ভাড়া দিতে হয়। এসব চার্জের সঙ্গে অতিরিক্ত ভ্যাটও যুক্ত ছিল। ফলে অনেক গ্রাহক কম বিদ্যুৎ ব্যবহার করলেও নির্দিষ্ট মাসিক খরচ বহন করতে বাধ্য হতেন।

দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত চার্জ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ছিল। বিভিন্ন সময় গ্রাহকরা এটিকে অযৌক্তিক ব্যয় উল্লেখ করে বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রিপেইড মিটার ব্যবহারকারীরা সরাসরি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G