ভোট দিতে এসে ভাই হত্যার বিচার চাইলেন মাসুমা হাদি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০২৬ সময়ঃ ১২:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০২ অপরাহ্ণ

ঝালকাঠির নলছিটিতে ভোট দিতে এসে ভাই হত্যার বিচার দাবি করলেন শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি। বৃহস্পতিবার সকালে তিনি সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দিতে আসার সময় তার হাতে একটি প্ল্যাকার্ড দেখা যায়, যেখানে ভাই হত্যার দ্রুত বিচারের দাবি লেখা ছিল। প্ল্যাকার্ডটি ভোটকেন্দ্রে উপস্থিত ভোটার ও পথচারীদের নজর কাড়ে এবং বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়।

এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মাসুমা হাদি বলেন, তার ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার না পাওয়া পর্যন্ত পরিবারের সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি দ্রুত ও নিরপেক্ষ বিচারের দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

স্থানীয়রা বলছেন, ভোটের দিনে এমন প্রতিবাদ শান্তিপূর্ণ হলেও ন্যায়বিচারের দাবি আরও জোরালো করেছে।

 

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G