রিজওয়ানের তৈরি রেসিং কার চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০২৬ সময়ঃ ৯:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩০ অপরাহ্ণ

রিজওয়ান রশিদ নামে এক কলেজশিক্ষার্থী নিজের হাতে তৈরি করা একটি ছোট রেসিং কার বা গো-কার্ট চালিয়ে দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে এই ঘটনাটি ঘটে।

রিজওয়ান সম্পূর্ণ নিজের নকশা ও শ্রমে গো-কার্টটি তৈরি করেন। তার উদ্ভাবনী কাজ দেখে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেও গাড়িটি চালিয়ে দেখেন। এ অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করেন তরুণ রিজওয়ান। তিনি জানান, নিজের তৈরি গাড়িতে প্রধানমন্ত্রী বসবেন তা তিনি কখনো কল্পনাও করেননি, এই ঘটনা তাকে আরও বড় কিছু করার অনুপ্রেরণা দিয়েছে।

রিজওয়ান বলেন, তিনি রাজধানীর মোহাম্মদপুর থেকে গো-কার্টটি চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। সম্প্রতি তার এই উদ্ভাবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা সবার নজরে আসে। বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের মাধ্যমে বিস্তারিত খোঁজ নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রীর কার্যালয়।

সাক্ষাৎকালে রিজওয়ান তার তৈরি গাড়ি ও কাজের পেছনের গল্প তুলে ধরেন। তিনি জানান, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং সরকারি দপ্তরে কর্মরত। বাবার উৎসাহ থেকেই প্রযুক্তি ও যান্ত্রিক কাজে আগ্রহ জন্মায় তার। এইচএসসি পরীক্ষার পর অবসর সময়ে কিছু সৃজনশীল করার চিন্তা থেকেই গো-কার্ট তৈরির উদ্যোগ নেন তিনি। পরিবারের পক্ষ থেকে মোটরসাইকেল উপহার পেলেও তার আগ্রহ ছিল চার চাকার যান নিয়ে, আর্থিক সীমাবদ্ধতার কারণে শেষ পর্যন্ত নিজেই গাড়িটি তৈরি করেন।

গাড়িটি চালানোর অভিজ্ঞতার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ উদ্ভাবকের কাজের প্রশংসা করেন এবং বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল উদ্যোগে আরও এগিয়ে আসা উচিত।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G