লিটারে ৫ টাকা কমছে ভোজ্যতেলের দাম

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৬ সময়ঃ ২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

fgfgভোজ্যতেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শনিবার থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। ভোজ্যতেল আমদানিকারক ও উৎপাদনকারী সমিতির সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুর ১টায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও আমদানিকারক সমিতির সভাপতি ফজলুর রহমান দাম কমানোর বিষয়ে যৌথ ঘোষণা দেন।

তোফায়েল আহমেদ বলেন, ভোজ্যতেলের আমদানিকারক সমিতি তেলের দাম লিটারপ্রতি চার টাকা কমাতে  বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দেয়। তবে আমার অনুরোধে সমিতির সভাপতি ফজলুর রহমান দাম পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত নেন।

তিনি আরো বলেন, ভোজ্যতেলের দাম মূলত নিয়ন্ত্রণ করে আমদানিকারক সমিতি। তারা ভোজ্যতেলের দাম কমানোর যে উদ্যোগ নিয়েছে, সেজন্য সরকারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G