সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ আজ

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ৯:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

chatrodolঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের শ্লীলতাহানীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে আজ দেশের সকল জেলা, মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল ।

শুক্রবার সকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, বাংলা নবর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের কতিপয় বখাটের সহায়তায় নারীদের বিবস্ত্র করে শ্লীলতাহানির ঘটনায় এ দেশের ছাত্র সমাজ হতবাক।

তারা আরো বলেন, নারীর সম্ভ্রমহানি ছাত্রলীগের মজ্জাগত অভ্যাস। এর আগেও থার্টি ফাস্ট নাইটে তারা টিএসসিতে বাঁধন নামের এক ছাত্রী বোনকে বিবস্ত্র করে সম্ভ্রমহানি করেছিল।

মুজিব হলের ছাত্রলীগ নেতা কর্তৃক নারীর সম্ভ্রমহানির গোপন ভিডিও ধারণ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিকের ক্যাম্পাসে ধর্ষণের সেঞ্চুরী উৎসব পালন ছাত্রলীগের চরিত্র স্খলনের পরিচয় বহন করে।

প্রতিক্ষণ/এডি/তপু/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G