ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশঃ মে ৩, ২০১৫ সময়ঃ ১১:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

cricketদিনাজপুরের পার্বতীপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ব্যাটের আঘাতে আরিফুল ইসলাম (২০) নামে এক তরুণ মারা গেছে।

রোববার ভোরে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে উপজেলার গোবিন্দপুর বাইতুল আমান ফাজিল মাদ্রাসা মাঠে আরিফুল ও আকরাম আলীসহ একদল তরুণ ক্রিকেট খেলছিলেন। এসময় ওই দুই জনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে আকরাম ব্যাট দিয়ে আরিফুলের মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে রাতেই আরিফুলকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঘাতক আকরাম আলীকে (১৬) আটক করেছে পুলিশ।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/মিনহাজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G