কাল বৃহস্পতিবার আসছে ‘কারাগার পার্ট টু’

প্রকাশঃ ডিসেম্বর ২১, ২০২২ সময়ঃ ৮:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৪ অপরাহ্ণ

বিনোদন প্রতিনিধি

চঞ্চল চৌধুরী অভিনীত সিরিজটির পার্ট-১ রহস্য রেখেই শেষ হয়। এবার কাল আসছে কারাগার পার্ট-২।

পার্ট-১ এ নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের হত্যার অপরাধে প্রায় ২৫০ বছর ধরে কারাগারে আছেন তিনি। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্পটি।

এরপর থেকেই ভক্তরা অপেক্ষায় রয়েছেন কবে আসছে কারাগার পার্ট-২। এবার দর্শকদের সেই অপেক্ষা শেষ হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আসছে কারাগার পার্ট-২।

এর আগে ৬ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে কারাগার পার্ট-২-এর ট্রেলার। অনেকেই ধারণা করেছিলেন প্রথম পার্টের রহস্য দ্বিতীয় পার্টে শেষ হবে! কিন্তু ট্রেলারে চঞ্চল চৌধুরীর কণ্ঠে শোনা গেল, ‘কীসের শেষ? এটা তো মাত্র শুরু’।

এ থেকে দর্শকমনে প্রশ্ন জাগতেই পারে, কী হতে চলেছে কারাগার ওয়েব সিরিজে। ট্রেলারে রহস্যটি জীবিত থাকলেও ২২ ডিসেম্বর খুলবে সব জট কারাগার পার্ট-২ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তির মাধ্যমে।

সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তাকে ঘিরে রহস্য আবর্তিত হয়েছে প্রথম পার্টে। দ্বিতীয় পার্টেও রহস্যকে এগিয়ে নিয়ে যাবেন তিনি। ট্রেলারে তাকে দুটি চরিত্রে দেখা গেছে।

এখান থেকে ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের কোনো বিষয় থাকতে পারে এ সিরিজটিতে। তবে সবকিছুই এখন শুধু ধারণাতেই সীমাবদ্ধ। বৃহস্পতিবার সব পরিষ্কার হবে দর্শকদের কাছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G