ছোট্ট এসিতেই বড় চমক, ঘরেই মিলবে পাহাড়ি ঠান্ডার অনুভূতি

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০২৬ সময়ঃ ১:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৩ পূর্বাহ্ণ

তীব্র গরমে স্বস্তি দিতে বাজারে এসেছে বিশ্বের অন্যতম ক্ষুদ্র ও কমপ্যাক্ট এসি ‘ComfyAir’। আকারে ছোট হলেও এর পারফরম্যান্স বেশ শক্তিশালী। ছোট ঘর, অফিস কিংবা রান্নাঘরের জন্য উপযোগী এই এসি শুধু গরমেই ঠান্ডা দেবে না, শীতের সময় ঘর গরম রাখার সুবিধাও দেবে। উদ্ভাবনী এই ডিভাইসটি ইতিমধ্যে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

ComfyAir এসির অন্যতম আকর্ষণ হলো এর নমনীয় ডিজাইন। ঘরে জায়গা কম হলেও এটি ব্যবহার করা সহজ। যেকোনো ধরনের জানালায়—সোজা, আড়াআড়ি কিংবা তির্যকভাবে—সহজেই ইনস্টল করা যায়। ফলে আলাদা করে বড় জায়গা বা ঘর পরিবর্তনের প্রয়োজন পড়ে না।

তাপমাত্রা নিয়ন্ত্রণ ও মোড
এই এসিতে ১৬°C থেকে ৩০°C পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। এতে দুটি আলাদা স্পিড মোড রয়েছে, যা রিমোট কন্ট্রোল বা ম্যানুয়াল বাটনের মাধ্যমে দূর থেকেই পরিচালনা করা সম্ভব। ব্যবহারকারীর সুবিধার কথা মাথায় রেখে এতে আধুনিক কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে।

তিন মডেলে পাওয়া যাচ্ছে
ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ComfyAir তিনটি আলাদা মডেলে বাজারে এসেছে—

  • ComfyAir 3000: ছোট ঘরের জন্য উপযুক্ত
  • ComfyAir 6000: মাঝারি আকারের ঘরের জন্য কার্যকর
  • ComfyAir 9000: বড় ঘরের জন্য শক্তিশালী কুলিং নিশ্চিত করে

ফিচারের তুলনায় এই এসির দামও তুলনামূলকভাবে সাশ্রয়ী। বেস মডেলের মূল্য শুরু হয়েছে প্রায় ১৬,০০০ টাকা থেকে। মাঝারি ভ্যারিয়েন্টের দাম প্রায় ১৮,৭০০ টাকা এবং সবচেয়ে শক্তিশালী মডেলটি পাওয়া যাবে প্রায় ২০,০০০ টাকায়। একই ডিভাইসে কুলিং ও হিটিং—দুই সুবিধা থাকায় এটি বর্তমান বাজারে একটি ‘ভ্যালু-ফর-মানি’ গ্যাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G