নথিবিহীন ৫ লাখ অভিবাসীদের জন্য বড় সুখবর দিল স্পেন সরকার

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০২৬ সময়ঃ ১:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২২ পূর্বাহ্ণ

স্পেন সরকার প্রায় পাঁচ লাখ অনথিভুক্ত অভিবাসীকে আইনি মর্যাদা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। এই সিদ্ধান্তের ফলে তারা আনুষ্ঠানিকভাবে দেশের শ্রমবাজারে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর অনুমোদনে নেওয়া এই উদ্যোগের আওতায় অনথিভুক্ত অভিবাসীদের এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে। পরবর্তীতে এটি স্থায়ী ব্যবস্থায় রূপ নিতে পারে বলেও জানানো হয়েছে।

নীতিমালা অনুযায়ী, এই সুবিধা পেতে আবেদনকারীদের অন্তত পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ এবং পরিচ্ছন্ন অপরাধমুক্ত রেকর্ড দেখাতে হবে। আগামী ১৬ এপ্রিল থেকে জুনের শেষ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অনুমোদন পেলে তারা কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন।

সরকারের ভাষ্য অনুযায়ী, এই অভিবাসীরাই স্পেনের অর্থনীতি ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জনসংখ্যার বার্ধক্য মোকাবেলা এবং শ্রমঘাটতি পূরণে তাদের বৈধতা দেওয়া প্রয়োজন বলে মনে করছে সরকার। অতীতে স্পেনের নাগরিকদের বিদেশে কাজের উদ্দেশ্যে অভিবাসনের ইতিহাসও এই সিদ্ধান্তের নৈতিক ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।

এদিকে ইউরোপ ও আমেরিকাজুড়ে যখন অনেক দেশ অভিবাসন নীতি আরও কঠোর করছে, যেমন যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালি, তখন স্পেন সম্পূর্ণ ভিন্ন পথে এগোচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G