পেট্রোবাংলায় ৯ম ও ১০ম গ্রেডে ৭৫৩ পদে বড় নিয়োগ
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীন ১২টি কোম্পানিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম ও দশম গ্রেডের বিভিন্ন পদে মোট ৭৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬।
কোন পদে কত নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ ধরনের পদে জনবল নেওয়া হবে। এর মধ্যে নবম গ্রেডের পাশাপাশি দশম গ্রেডেও রয়েছে বিভিন্ন পদ।
১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)
পদসংখ্যা: ৯৭টি।
২. সহকারী ব্যবস্থাপক (আইন)
পদসংখ্যা: ৬টি।
৩. সহকারী ব্যবস্থাপক (অর্থ)
পদসংখ্যা: ৬৩টি।
৪. সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)
মেকানিক্যাল ৭৪টি, ইলেকট্রিক্যাল ৪৯টি, সিভিল ৪০টি, সিএসই/আইটি ২৫টি, কেমিক্যাল ২৭টি, পেট্রোলিয়াম ১৪টি, আইপিই ৮টি, মেটালার্জি/এমএমই ৭টি, ইলেকট্রনিকস ২টি এবং অটোমোবাইল ১টি।
৫. সহকারী ব্যবস্থাপক (জিওলজি)
পদসংখ্যা: ১২টি।
৬. সহকারী ব্যবস্থাপক (জিওফিজিকস)
পদসংখ্যা: ২টি।
৭. সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল)
পদসংখ্যা: ১টি।
৮. সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি)
পদসংখ্যা: ১টি।
৯. সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট)
পদসংখ্যা: ১টি।
১০. সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)
পদসংখ্যা: ১৫টি।
১১. সহকারী ডিলার
পদসংখ্যা: ১টি।
১২. সহকারী ব্যবস্থাপক (কারিগরি)
পদসংখ্যা: ১১টি।
১৩. সহকারী কর্মকর্তা (প্রশাসন)
পদসংখ্যা: ৭৩টি।
১৪. সহকারী কর্মকর্তা (আইন)
পদসংখ্যা: ৪টি।
১৫. অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ১টি।
১৬. সহকারী কর্মকর্তা (অর্থ)
পদসংখ্যা: ৫৩টি।
১৭. উপসহকারী প্রকৌশলী
মেকানিক্যাল ৫৬টি, ইলেকট্রিক্যাল ৩২টি, সিভিল ৩১টি, কম্পিউটার/আইটি ৮টি, ইলেকট্রনিকস ৩টি, অটোমোবাইল ৯টি, কেমিক্যাল ৫টি, পাওয়ার ৫টি এবং টেলিকম ১টি।
১৮. ট্রেইনি ডিলার
পদসংখ্যা: ৪টি।
১৯. সহকারী কর্মকর্তা (কারিগরি)/উপসহকারী কারিগরি কর্মকর্তা
পদসংখ্যা: ১১টি।
গ্রেড ও বেতন
১ থেকে ১২ নম্বর পদের জন্য গ্রেড-৯ নির্ধারণ করা হয়েছে। এসব পদের বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা।
১৩ থেকে ১৯ নম্বর পদের ক্ষেত্রে গ্রেড-১০। এসব পদের বেতন স্কেল ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা।
বয়সসীমা
প্রার্থীদের বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে পেট্রোবাংলার নির্ধারিত টেলিটক ওয়েবসাইট অথবা পেট্রোবাংলার ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদন লিংক:
http://bogmc.teletalk.com.bd
অথবা
আবেদন ফি
সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২২৩ টাকা।
অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা। এই শ্রেণির মধ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা অন্তর্ভুক্ত।
আবেদনের সময়সূচি
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে ১৮ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে।
আবেদন করার শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা।
তবে নির্ধারিত সময়ের মধ্যে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। সে হিসাবে ইউজার আইডিপ্রাপ্তদের ফি জমা দেওয়ার শেষ সময় ২০ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা।
প্রতি / এডি / শাআ























