মাটির নিচে বিশাল ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করল ইরান

প্রকাশঃ নভেম্বর ১১, ২০২৬ সময়ঃ ৭:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৪ অপরাহ্ণ

নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রের কার্যক্রম প্রকাশ্যে এনেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। বিশাল এই সামরিক স্থাপনায় বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থাও প্রদর্শন করা হয়েছে।

স্থাপনাটি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি। এ সময় সামরিক কর্মকর্তাদের সামনে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও সেগুলো উৎক্ষেপণের সরঞ্জাম তুলে ধরা হয়।

এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, মহাকাশ বাহিনী সপ্তাহ উপলক্ষে নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীসহ বেশ কয়েকটি সামরিক সক্ষমতা প্রকাশ করা হবে।

মোহেব্বির ভাষ্য অনুযায়ী, ইরানের অ্যারোস্পেস ফোর্স তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কার্যক্রম ক্রমেই ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ কেন্দ্রে সরিয়ে নিচ্ছে। এ উদ্যোগ শুধু অস্ত্র সংরক্ষণের জন্য ভূগর্ভস্থ গুদাম তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং মাটির গভীরে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্যও বিশেষ অবকাঠামো গড়ে তোলা হয়েছে, যাকে তিনি ‘ক্ষেপণাস্ত্র উৎপাদন নগরী’ হিসেবে উল্লেখ করেছেন।

আইআরজিসির এই মুখপাত্র আরও দাবি করেন, নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা, দেশের বিস্তৃত ভৌগোলিক অবস্থান এবং পরিবর্তনশীল উৎপাদন অবকাঠামোর কারণে বড় ধরনের বোমা হামলার মধ্যেও ইরানের অস্ত্র তৈরির কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G