সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

প্রকাশঃ নভেম্বর ২০, ২০২৬ সময়ঃ ৭:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৩ অপরাহ্ণ

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর অধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরে ৩৪৭ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। দুটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬তম ও ২০তম গ্রেডের চার ক্যাটাগরিতে এসব পদে সরাসরি জনবল নেওয়া হবে।

ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। গত ৩ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সিএজি কার্যালয়ের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের প্রথমে সিএজি কার্যালয়ের টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ফরমে সাম্প্রতিক তোলা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করতে হবে।

আবেদন সফলভাবে জমা হলে প্রার্থী একটি ইউজার আইডিসহ আবেদনকারীর কপি পাবেন। পরবর্তী সময়ে আবেদন ফি জমা দিতে এই ইউজার আইডি প্রয়োজন হবে। আবেদন ফি জমা দেওয়ার আগে আবেদনকারীর কপিতে দেওয়া তথ্য, ছবি ও স্বাক্ষর ভালোভাবে যাচাই করে নিতে হবে।

আবেদন ফি কত?

জুনিয়র অডিটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা। এর মধ্যে মূল পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা।

অন্যদিকে, অফিস সহায়ক পদের জন্য মোট ফি ৫৬ টাকা। এর মধ্যে মূল ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা।

সব পদের ক্ষেত্রেই অনগ্রসর শ্রেণির প্রার্থী, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মোট আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এসএমএসে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দেওয়া বাধ্যতামূলক।

প্রথম এসএমএস: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

CAG User ID

এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এখানে User ID-এর জায়গায় আবেদনকারীর কপিতে পাওয়া নিজস্ব ইউজার আইডি বসাতে হবে।

উদাহরণ: CAG ABCDEF

এরপর ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, ফি-এর পরিমাণ এবং একটি পিন নম্বর জানানো হবে।

দ্বিতীয় এসএমএস: ফিরতি বার্তায় পাওয়া পিন নম্বর ব্যবহার করে লিখতে হবে:

CAG YES PIN

এটিও পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: CAG YES 12345678

ফি জমা সফল হলে ফিরতি এসএমএসে পেমেন্ট সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। আবেদন ফি পরিশোধ না করা পর্যন্ত অনলাইন আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে না।

ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম

আবেদনপত্র পূরণের সময় প্রার্থীকে নির্ধারিত মাপ অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

  • ছবি: দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৩০০ পিক্সেল হতে হবে। ফাইলের সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট।
  • স্বাক্ষর: দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৮০ পিক্সেল হতে হবে। ফাইলের সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট।

আবেদনের সময় ছবি ও স্বাক্ষর যেন স্পষ্ট এবং নির্ধারিত মাপের হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

আবেদনে সমস্যা হলে যোগাযোগ

অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া ই-মেইলের মাধ্যমেও সহায়তা নেওয়া যাবে। ই-মেইল ঠিকানা: [email protected]।

আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য ও সর্বশেষ নির্দেশনা জানতে সিএজি কার্যালয়ের টেলিটক ওয়েবসাইট দেখুন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G