ঘরেই তৈরি করুন মজাদার মটকা চা, জেনে নিন সহজ রেসিপি

প্রকাশঃ নভেম্বর ২২, ২০২৬ সময়ঃ ৭:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪১ অপরাহ্ণ

চায়ের স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে তৈরি করতে পারেন মটকা চা। মাটির পাত্রে তৈরি এই চায়ের রয়েছে আলাদা ঘ্রাণ ও স্বাদ। বিশেষ করে মটকার পোড়া গন্ধ চায়ের সঙ্গে মিশে তৈরি করে দারুণ এক স্বাদ। মজার বিষয় হলো, এই চা খেতে আপনাকে দোকানে যেতে হবে না। ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন মজাদার মটকা চা।

চলুন, জেনে নেওয়া যাক বাড়িতে মটকা চা তৈরির সহজ পদ্ধতি।

প্রয়োজনীয় উপকরণ

  • তরল দুধ ১ কাপ
  • গুঁড়া দুধ ২ টেবিল চামচ
  • চিনি ২ চা-চামচ (স্বাদ অনুযায়ী)
  • জাফরান আধা চা-চামচ
  • চা-পাতা ২ টেবিল চামচ
  • পানি ২ কাপ
  • এলাচ ২টি
  • ছোট মাটির মটকা ৩-৪টি

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাটির মটকাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন। এরপর একটি পাত্রে তরল দুধ, গুঁড়া দুধ, চিনি ও জাফরান একসঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে প্রায় ৫ মিনিট ফুটিয়ে নিন।

অন্য একটি পাত্রে ২ কাপ পানি গরম করে তাতে চা-পাতা ও এলাচ দিয়ে আরও ৫ মিনিট ফুটিয়ে নিন। চায়ের রং ও ঘ্রাণ বের হলে ছাঁকনি দিয়ে ছেঁকে দুধের মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিন।

এবার আসল কাজটি করতে হবে। একটি মাটির মটকা চুলায় বসিয়ে ভালোভাবে গরম করুন। মটকার গায়ে পোড়া ভাব আসা পর্যন্ত গরম করতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে একটি বড় পাত্রে রেখে তার মধ্যে তৈরি করা গরম চা ঢেলে দিন। এতে মটকার পোড়া ঘ্রাণ চায়ের সঙ্গে মিশে যাবে।

সবশেষে বড় মটকা থেকে চা তুলে ছোট মটকা বা কাপে ঢেলে পরিবেশন করুন। ব্যস, ঘরেই তৈরি হয়ে গেল সুস্বাদু ও সুগন্ধি মটকা চা।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G