দীর্ঘ ৬৩ দিন পর বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। মঙ্গলবার দুপুরে গুলশানের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে হাসিনা আহমেদ বলেন, ‘আমি ১০০ বছর পরও তার (সালাহ উদ্দিন আহমেদ) গলা চিনতে পারব। তিনিই ফোন দিয়েছেন।’ সালাহউদ্দিন ভারতের মেঘালয়ের শিলংয়ে মিমহ্যান্স নামে মানসিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান
..বিস্তারিত