র‌্যাবের কাছেই সালাহ উদ্দিন

প্রকাশঃ মে ৯, ২০১৫ সময়ঃ ১০:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

thedailynews157বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ র‌্যাবের কাছেই আছে বলে দাবী করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে গুলশান কার্যালয়ে কর আইনজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে খালেদা জিয়া এ কথা বলেন।

এসময় তিনি বলেন, রোববার সালাহ উদ্দিনকে ধরে নিয়ে যাওয়ার দুই মাস পূর্ণ হতে যাচ্ছে। আমরা এখনো সালাহ উদ্দিনকে পাইনি। সালাহ উদ্দিন র‌্যাবের কাছেই আছে। অবিলম্বে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিন তা না হলে পরিণতি ভাল হবে না বলে হুশিয়ারী দেন বেগম জিয়া।

তিনি আরো বলেন, পেট্রোলবোমা হামলা সরকারদলীয় লোকজনের কাজ। আমরা পেট্রোলবোমার সঙ্গে জড়িত নই। এর সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ জড়িত। বিএনপির আন্দোলনকে ভিন্নখাতে নেওয়ার জন্য পুলিশ প্রহরায় তারা পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করেছে বলেও দাবী করেন খালেদা জিয়া।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G