আবু সাঈদের ছবি ছাড়া ডকুমেন্টারি পূর্ণাঙ্গ নয়: হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশঃ আগস্ট ৫, ২০২৬ সময়ঃ ১০:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪০ অপরাহ্ণ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই আন্দোলন নিয়ে নির্মিত কোনো ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি না থাকলে সেটিকে পূর্ণাঙ্গ ডকুমেন্টারি বলা যায় না। বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংশ্লিষ্ট ডকুমেন্টারিতে বেশ কিছু ত্রুটি রয়েছে। তাঁর মতে, সবচেয়ে বড় ঘাটতি হলো শহীদ আবু সাঈদের ছবি অনুপস্থিত থাকা। তিনি বলেন, আবু সাঈদ জুলাই আন্দোলনের প্রতীক ও অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। তাই তাঁকে বাদ দিয়ে তৈরি কোনো ডকুমেন্টারি সম্পূর্ণ হতে পারে না।

তিনি আরও উল্লেখ করেন, ডকুমেন্টারিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও রাখা হয়নি। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। তাঁর ভাষায়, ক্ষমা চাওয়ার পর বিষয়টি নিয়ে অযথা বিতর্ক টেনে না বাড়িয়ে সবার সংযত থাকা উচিত ছিল। সংসদীয় ওয়াকআউটের মতো প্রতিক্রিয়া এ ক্ষেত্রে প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, এটি জনগণের নির্বাচিত সরকার এবং সরকারের কোনো ভুল হলে তা সংশোধনের সুযোগ থাকা উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতো আচরণ করবে না এবং ভুল হলে তা স্বীকার করে সংশোধনের চেষ্টা করবে।

আওয়ামী লীগের সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গেও বক্তব্য দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তিনি বলেন, দলটি দেশে ফিরতে চাইলে রাজপথেই তাদের মোকাবিলা করা হবে। নিজের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ২৭ বছর বয়সে দেশের জন্য যুদ্ধ করেছিলেন, আর প্রয়োজন হলে ৮২ বছর বয়সেও বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজপথে থাকার প্রস্তুতি রয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G