মাইবিএল এর পরিবর্তে নতুন অ্যাপ ‘মুক্ত’ চালু করল বাংলালিংক

প্রকাশঃ নভেম্বর ৩, ২০২৬ সময়ঃ ৯:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০২ অপরাহ্ণ

টেলিযোগাযোগ সেবার গণ্ডি পেরিয়ে ডিজিটাল বিনোদন, তথ্য ও দৈনন্দিন জীবনের নানা সুবিধা এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে বাংলালিংক। এ লক্ষ্যে ‘মুক্ত’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে মোবাইল অপারেটরটি। নতুন অ্যাপটি আগের মাইবিএল অ্যাপের পরিবর্তে ব্যবহার করা যাবে। এতে দেশি-বিদেশি যেকোনো মোবাইল নম্বর দিয়ে লগইন করার সুযোগ থাকায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা এর সেবা নিতে পারবেন।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন অ্যাপ চালুর বিষয়টি জানিয়েছে বাংলালিংক।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, মুক্তকে এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের সেবা সহজে পাওয়া যাবে। অ্যাপটিতে গান ও গল্প শোনার পাশাপাশি ধর্মীয় বিষয়ে পরামর্শ, সাম্প্রতিক সংবাদ এবং খেলাধুলার আয়োজন দেখার সুবিধা রয়েছে। একই সঙ্গে টেলিযোগাযোগ সংক্রান্ত সেবা ও দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন সুবিধাও যুক্ত করা হয়েছে।

মুক্ত অ্যাপের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সেবা প্রদানের ব্যবস্থা। ব্যবহারকারীর আগ্রহ ও ব্যবহারের ধরন বিবেচনা করে এ প্রযুক্তি বিভিন্ন পণ্য ও সেবার পরামর্শ দেবে। ফলে প্রত্যেকে নিজের প্রয়োজন ও পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেবা সহজে খুঁজে নিতে পারবেন।

এ ছাড়া অ্যাপটির মাধ্যমে শুধু নিজের মোবাইল নম্বরেই নয়, পরিবারের সদস্য কিংবা কাছের মানুষের নম্বরেও বিভিন্ন সেবা চালু করা যাবে। এতে একই অ্যাপ ব্যবহার করে একাধিক ব্যক্তির প্রয়োজনীয় সেবা পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।

নতুন অ্যাপ প্রসঙ্গে বাংলালিংকের প্রধান বিপণন কর্মকর্তা কাজী মাহবুব হাসান বলেন, মানুষ এখন এমন প্রযুক্তি প্রত্যাশা করে, যা তাদের প্রতিদিনের কাজের সঙ্গে সহজেই খাপ খেয়ে যায় এবং জীবনযাপনকে আরও স্বাচ্ছন্দ্যময় করে। ব্যবহারকারীর প্রয়োজন ও ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ডিজিটাল সেবা একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যেই মুক্ত চালু করা হয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G