বিএনপি নেতার বাসায় আগুন

প্রকাশঃ মে ১০, ২০১৫ সময়ঃ ২:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪০ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি,প্রতিক্ষণ ডটকম

bnpঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাসায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার গভীররাতে আবুল কালাম আজাদের বাসায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসার ভিতরের দেয়ালে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা তার ব্যবহৃত একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। এসময় বাসার লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আবুল কালাম আজাদ দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসায় এ ঘটনা ঘটানো হয়েছে।

রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G