বিএনপি জঙ্গিদের উপদেষ্টা

প্রকাশঃ মে ৮, ২০১৫ সময়ঃ ৪:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

KAmrulদেশের সকল জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক জামায়াত, আর বিএনপি এই সংগঠনগুলোর উপদেষ্টা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতা রক্ষায় আলেম-ওলামাদের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন,ধর্মের নামে যারা মানুষ পুড়িয়ে মারে তারা কখনো ধার্মিক হতে পারে না।এসব ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে দেশে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করছে।

খাদ্য মন্ত্রী বলেন, জামায়াত বিএনপির সৃষ্টি হেফাজত ইসলামের আজ অস্থিত্ব নেই, তারা এখন পরগাছা। পেট্রোল বোমা মেরে যারা মানুষ হত্যা করে তাদের কখনোই মানুষ ভালো বাসতে পারে না। জনগণ বিএনপির রাজনীতি প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন কামরুল।

মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে প্রকৃত ইমানদার এবং আলেমদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, হত্যাকারীদের কখনোই ছাড় দেয়া হবে না। তাদের বিচার করতে সকল বিভাগীয় শহরে আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে বলেও জানান খাদ্যমন্ত্রী।

সভায় অন্যদের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ বক্তব্য রাখেন।

প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G