রাজধানীর শাহবাগ মোড়ে বারডেম হাসপাতালের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বাসে আগুন দেয়ার এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার পরে স্থানীয় লোকেরা ও শাহবাগ থানা পুলিশ জানালে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তিন ইউনিট পাঠানো হয়।
..বিস্তারিত