শাহজালালে আটক ১

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ৪:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

sahjalalহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬০ কার্টন সিগারেট, ২০ টি মোবাইল ফোন, ১৩ টি স্বর্ণের চেন ও ১২ টি স্বর্ণের আংটিসহ মশিউর রহমান নামে এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

সোমবার দুপুরে এসব মালামাল সহ মশিউরকে আটক করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি, মিডিয়া) তানজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক যাত্রী কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১০২ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে। পরে ২ নম্বর গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মশিউরকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ব্ল্যাক সিগারেট ২৬০ কার্টন, ১৬ আসুস জেনফোন-৫ মোবাইল, ৪টি স্যামসং গ্যালাক্সি এ-৭ মোবাইল, ১৩টি স্বর্ণের চেন ও ১২টি আংটি উদ্ধার করা হয়।

প্রতিক্ষণ/এডি/নাদিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G