ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ১:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (3)রায়পুরে ইয়াকুব হোসেন বাবলু (২৮) নামে এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় পৌর শহরের ৯নং ওয়ার্ডের মধ্য কেরোয়া গ্রামের দেওয়াজি বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত বাবলু ওই এলাকার দেলোয়ার হোসের ছেলে ও একই ওয়ার্ডের ছাত্রলীগের কর্মী বলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুন বিন জাকারিয়া নিশ্চিত করেন।

আহতের বড় ভাই ইয়াছিন হোসেন বাবর বলেন, ‘সন্ধ্যার আগে বাড়ির সামনের চায়ের দোকান বসে আড্ডা দিচ্ছিল বাবুল। এ সময় একই বাড়ির মানিক দেওয়ানের ছেলে জুবায়ের হোসেন শুভ, আরাফাত হোসেন শান্ত ও শাওয়ন মিলে বাবলুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে বাড়ি থেকে মা ও ছোট বোন এগিয়ে গেলে তাদেরও পিটিয়ে আহত করা হয়।’

তিনি আরও জানান, বাবলুর ডান হাতে বড় কয়েকটি জখম হয়েছে। ওই হাতের তিন স্থানে ১৫ থেকে ১৭টি সেলাই দেয়া হয়েছে। ঘটনার পর পলাতক থাকায় অভিযুক্ত কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রায়পুর থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুল বারেক বলেন, ঘটনাস্থলে খোঁজখবর নেওয়া হয়েছে। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

প্রতিক্ষণ/এডি/রিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G