সালাহ উদ্দিনের খোঁজে ডিএমপির সার্চ কমিটি

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ৭:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

sala22বিএনপি যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে পেতে একজন ‍যুগ্ম কমিশনারকে প্রধান করে প্রশাসনের চৌকশ ৫ সদস্যের সমন্নয়ে একটি সার্চ কামিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম শাখার এডিসি ইফতেখারুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি যেমন সালাহ উদ্দিন আহমেদকে খুঁজবে অন্যদিকে তিনি আত্মগোপনে থেকে সরকারকে বিপদে ফেলতে চাচ্ছেন কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখবে।”

গোয়েন্দা পুলিশসূত্রে জানা গেছে, পুলিশ সালাহ উদ্দিনের পরিবারসহ ঘনিষ্ঠ জনদের নজরদারিতে রেখেছে। বিশেষ নজরদারিতে রাখা হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কয়েকজন নেতাকেও। এছাড়া বিভিন্ন জঙ্গিগোষ্ঠী ও অপহরণচক্রের বিষয়েও অনুসন্ধান কাজ চলছে।

এছাড়া আগেই বিদেশে পালিয়ে গিয়ে তার নামে অন্য কেউ বিবৃতি দিতো কিনা বা বিবৃতিগুলো সত্যি সত্যিই সালাহ উদ্দিনের তরফ থেকে দেয়া হতো কিনা, সে বিষয়ে পর্যালোচনা অব্যাহত রয়েছে। ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক বা পুরনো কোনো শত্রুতা নিখোঁজ হওয়ার সাথে সম্পৃক্ত কিনা সে বিষয়েও অনুসন্ধান চলছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে সে অভিযোগ নাকচ করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/কাদের

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G