অরুণার নির্দেশনায় সাব্বির
অরুণা বিশ্বাস চলচ্চিত্রের জনপ্রিয় মুখ। অভিনয়ের বাইরে তিনি বেশকিছু নাটকেও নির্দেশনা দিয়েছেন। তার নিদের্শনায় এর আগে অভিনেতা জাহিদ হাসান, মাহফুজ আহমেদসহ অনেকেই কাজ করেছেন।
প্রথমবারএবার কাজ করলেন অভিনেতা মীর সাব্বির। এ নাটকের নাম ‘ধুলোর আকাশ’। রচনা করেছেন মান্নান হীরা।
মানিকগঞ্জের বিভিন্ন স্পটে এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এ নাটকে অারো অভিনয় করেছেন শহীদুল ইসলাম সাচ্চু ও জোৎস্না বিশ্বাস।নাটকটি নিয়ে অরুণা বিশ্বাস বলেন, ’১৫ তারিখে নাটকের কাজটি শেষ করলাম। মীর সাব্বির হরতাল, অবরোধের সত্তেও সঠিক সময়ে এসে সেটে হাজির হয়েছিলো। তার আচরণ বেশ সহযোগিতাপূর্ণ । কাজ করে বেশ ভালোলেগেছে তার সঙ্গে। ভাষা দিবসের উপর নির্মিত হয়েছে নাটকটি। আশা করছি, সবার ভালোলাগবে।’
তিনি অারো বলেন, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে এটিনবাংলায় প্রচার হবে নাটক ‘ধুলোর আকাশ’।
প্রতিক্ষণ/এডি/সাইমুম
























