আইপিএল নিলাম : বাংলাদেশের চার ক্রিকেটার চূড়ান্ত

প্রকাশঃ ডিসেম্বর ১৪, ২০২২ সময়ঃ ৬:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪১ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসরের চূড়ান্ত নিলাম তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।

সাকিবের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ রুপি। লিটন-তাসকিন ও আফিফের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে।
আইপিএলে আগামী আসরের নিলামের জন্য সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন।

নিলামের চূড়ান্ত তালিকায় নাম আছে ৪০৫ জন ক্রিকেটারের। ভারতের ২৭৩ এবং বিদেশি ক্রিকেটার রয়েছেন ১৩২ জন।
আগামী ২৩ ডিসেম্বর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G