আজকের রাশিফল (১লা ফেব্রুয়ারী)

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ১২:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম:

Rashifol
কেমন যাবে আপনার আজকের দিনটি?

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কয়েকজন কাছের মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সক্ষম হবেন। দিনের মধ্যভাগের মধ্যে হিসাব সংক্রান্ত কাজগুলি শেষ করতে পারলে ভালো হয়। পারিবারিক সমস্যা বাড়তে পারে। জাতিকারা মানসিক স্বস্তি ফিরে পাবেন। আটকে যাওয়া কাজ সমাপ্ত হতে পারে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং :
কোথাও ভ্রমণে গিয়ে আন্তরিক ভালোবাসা পেতে পারেন। উদ্দেশ্য পূরণ ও পরিবারে আনন্দ আসতে পারে। জরুরি কাজগুলি গুছিয়ে নিতে পারবেন। জাতিকারা অন্যকে সাহায্য করতে গিয়ে বিচার বিবেচনা করে কাজ করুন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

মিথুন: (২২মে – ২১ জুন)
আজকের দিনে অপছন্দের লোকজনকে নিয়ে বিশেষ দুশ্চিন্তা দেখা দিতে পারে। অর্থলাভের যোগ আছে। তবে অপছন্দের লোকজনের কিছু কাজ আপনার অমতে হলেও সহ্য করতে বাধ্য হতে হবে। জাতিকাদের নানা বাধার ভিতর দিনটি কাটবে। রাতের দিকে সমস্যার সমাধান হতে পারে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ব্যক্তিগত কারণে গুরুত্বপূর্ণ কাজও স্থগিত রাখতে হতে পারে। খুব চেষ্টা করার পরেও প্রেমের ক্ষেত্রে সফলতা দূরে থাকতে পারে। দূর ভ্রমণের প্রয়োজন হতে পারে। পারিবারিক আলোচনায় জাতিকাদের মতামত গুরুত্ব পেতে পারে। অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজকের দিনে আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। টাকা আদায় করতে গিয়ে বন্ধু বিচ্ছেদের যোগ আছে। জাতিকারা সন্ধ্যের পর শারীরিক কষ্টের শিকার হতে পারেন। পারিবারে নতুন দায়িত্ব নিতে হতে পারে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
রাশিচক্রে গ্রহের প্রভাবে আপনার পক্ষে মানসিক সুখ পাওয়া কঠিন হতে পারে। আজকের দিনে সমস্যার সহজ সমাধানের আশা কম। জাতিকাদের বার বার সিদ্ধান্ত বদল করতে হতে পারে। তবে সুযোগ কাজে লাগিয়ে উন্নতির যোগ আছে।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
ঘনিষ্ঠ কোনো ব্যক্তির আগমনে মানসিক চাপ কিছুটা হালকা হতে পারে। আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। কোনো ব্যক্তির আচরণ সন্দেহজনক হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে পুরনো শত্রুতা বিচলিত করবে। সন্তান নিয়ে চিন্তার জন্ম হতে পারে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
একই নিয়মের বাইরে গিয়ে কাটতে পারে আপনার আজকের দিনটি। নিজের ভুলে অনুতপ্ত হওয়ার যোগ দেখা যাচ্ছে। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে আগাত লাগতে পারে। জাতিকাদের প্রতিযোগিতায় জয় বা উপহার প্রাপ্তির যোগ আছে। কাজের সূত্রে ভ্রমণ করতে হতে পারে।

ধনু:  (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনার সুন্দর ব্যবহারের ফলাফল সুদূরপ্রসারী হতে পারে। কোনো রকম বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। কিছুটা অর্থনৈতিক সমস্যায় পড়তে পারেন। জাতিকারা আকস্মিক ঘটনায় সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধায় পড়তে পারেন। অভিভাবকদের নির্দেশ পালনের মাধ্যমে সফল হতে পারেন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
মনের গভীরে কোনো মানুষকে নিয়ে নানা রকম দ্বিধা-ধন্ধের জন্ম হতে পারে। কিন্তু দিনের শেষে পরিস্থিতি বদলের যোগ আছে। পারিবারিক দিক থেকে সহায়তা পাবেন। জাতিকারা কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় সম্মানিত হবেন। নতুন যোগাযোগের রাস্তা খুলতে পারে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
অংশীদারের সঙ্গে টাকা পয়সা নিয়ে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। বাধার ভিতরে কোনো আশার আলো দেখা দিতে পারে। জাতিকাদের ক্ষেতে নতুন কোনো পরিবর্তন আপনার অনুকূলে চলে আসতে পারে। ভাবপ্রবণতা দূর করলে ভালো থাকবেন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজকের দিনে ভাই বা সহোদরসম কোনো মানুষের দ্বারা উপকৃত হবেন। মানসিক জোর বাধার মধ্যেও আপনাকে এগিয়ে নিয়ে যাবে। জাতিকাদের অন্যের কথায় সুযোগ হাতছাড়া হতে পারে। অপছন্দের পরিবেশ এড়িয়ে চলুন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G