ভিসা আবেদন সহজ করতে ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা সেন্টার

প্রকাশঃ আগস্ট ২৬, ২০২৬ সময়ঃ ৮:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল করতে ঢাকায় আলাদা ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর থেকে রাজধানীর বনানীতে কেন্দ্রটির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে দূতাবাস।

নতুন কেন্দ্র চালুর পাশাপাশি সাধারণ ভিসার আবেদন ও পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হচ্ছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, কেন্দ্রটি চালু হওয়ার পর সাধারণ ভিসা এবং পাসপোর্ট সংগ্রহের আবেদন সরাসরি কোরিয়া ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে গ্রহণ ও পরিচালনা করা হবে।

তবে কূটনৈতিক ও সরকারি কাজে ব্যবহৃত ভিসার ক্ষেত্রে আগের ব্যবস্থাই বহাল থাকবে। কূটনৈতিক নোটের মাধ্যমে এসব ভিসার আবেদন গ্রহণ এবং সংশ্লিষ্ট পাসপোর্ট ইস্যুর কাজ কোরিয়ার দূতাবাস থেকেই করা হবে।

ঢাকায় নতুন কোরিয়া ভিসা আবেদন কেন্দ্রটির ঠিকানা হলো: ২ এফ বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।

ভিসা আবেদনকারীদের জন্য কেন্দ্রটিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে। তবে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কোন তারিখ থেকে আবেদনকারীরা সময় নির্ধারণ করতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৭ আগস্ট পৃথকভাবে প্রকাশ করবে দূতাবাস।

এদিকে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবাগুলো আগের মতোই কোরিয়ার দূতাবাসের মাধ্যমে পাওয়া যাবে।

নতুন ভিসা কেন্দ্রের কার্যক্রম শুরুর সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নিয়ম, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং কেন্দ্র পরিচালনার অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে দূতাবাস।

ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুকদের নতুন কেন্দ্রসংক্রান্ত দূতাবাসের পরবর্তী ঘোষণাগুলো নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের আশা, পৃথক ভিসা আবেদন কেন্দ্র চালু হলে বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসাসেবা আরও সহজ ও কার্যকর হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G