আজ ইসিতে যাচ্ছে বিএনপি’র প্রতিনিধি দল

প্রকাশঃ মার্চ ২৫, ২০১৫ সময়ঃ ১২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ecbnbpঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের লক্ষ্যে দলীয় প্রতিনিধি না পাঠিয়ে প্রাথমিকভাবে তাদের সমর্থক চার সদস্যের বুদ্ধিজীবীকে নির্বাচন কমিশনে পাঠাচ্ছে বিএনপি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে বিএনপি সমর্থক বুদ্ধিজীবীদের এই প্রতিনিধি দল আজ বুধবার বিকেল সাড়ে ৩ টায় নির্বাচন কমিশনে যাবেন।

এসময় ৩ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলবেন বলে বিএনপির একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

সিইসির সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি ঘোষিত তফসিল অন্তত এক সপ্তাহ পিছিয়ে দেওয়াসহ নির্বাচনে সব দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির দাবি জানাবে।

সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণের কৌশল নির্ধারণে মঙ্গলবার সন্ধ্যায় দলের সমর্থক বুদ্ধিজীবী ও শুভাকাঙ্ক্ষীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে মঙ্গলবার চিঠি দেন তারা।

এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে সাক্ষাতের সময়সূচি জানানো হয়।

মঙ্গলবার সন্ধ্যায় এমাজউদ্দীন আহমদের বাসভবনে বৈঠকে বেশ কয়েকজন শিক্ষক, সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/মিলন

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G