আপনার আজকের দিনটি কেমন: (২৩ জানুয়ারি ২০১৫)

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ১২:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫০ পূর্বাহ্ণ

imagesআপনার আজকের দিনটির রাশিফল:

 

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) :
বৃত্তিমূলক প্রশিক্ষণে সাফল্যের সূত্রে কর্মোন্নতি। বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধে অশান্তি বাড়বে। শেয়ারে আপাতত বিনিয়োগ না-করাই ভাল হবে।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে) :
কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যে পদোন্নতির সম্ভাবনা ব্যাহত হওয়ার আশঙ্কা। প্রিয়জনের আচরণে পারিবারিক অশান্তি। ঠান্ডা জাতীয় রোগের প্রকোপ বৃদ্ধিতে দুর্ভোগ।

মিথুন (২২মে – ২১ জুন) :
কাজের ক্ষেত্রে শত্রু বৃদ্ধির আশঙ্কা। অংশীদারের কূট চালে ব্যবসায় আকস্মিক অধোগতি। সংক্রমণ ও পেটের পীড়া ভোগাতে পারে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই) :
মন ও বুদ্ধির অস্থিরতায় কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। পাওনা আদায় নিয়ে বাগ্‌বিতণ্ডা। সন্তানের উচ্ছৃঙ্খল চলাফেরা  চিন্তা বাড়াবে।

সিংহ (২৩ জুলাই  – ২৩ আগস্ট) :
ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ দিন। অপ্রিয় সত্য কথায় আত্মীয়মহলে বিপত্তির আশঙ্কা। অস্থিক্ষয়ের সমস্যায় চলাফেরায় অসুবিধা।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) :
জ্ঞাতিবিরোধের মোকাবিলায় আইনের পথ নিতে হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ। পারিবারিক দায়িত্ব পালনে বহু ব্যয়, সঞ্চয় কম।

তুলা (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) :
মিষ্ট ভাষণে অন্যকে প্রভাবিত করে কার্যোদ্ধার। বন্ধুর গৃহে আনন্দ অনুষ্ঠানে বিপত্তির মোকাবিলা করে প্রশংসা লাভ। জলপথে বিপদের আশঙ্কা।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) :
দীর্ঘ প্রতীক্ষার পরে কর্মোন্নতির ইঙ্গিত। কোনও অতিথিকে ঘিরে পরিবারে গোলমালের আশঙ্কা। বাড়তি উপার্জনের চেষ্টায় আশার আলো।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) :
সহকর্মীদের চক্রান্তে কর্মস্থলে জটিলতা বাড়তে পারে। কর্ম পরিবর্তনের পরিকল্পনায় আলোর হদিস। সপরিবারে ভ্রমণের পরিকল্পনায় আকস্মিক বাধা আসতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) :
শত্রুভাবাপন্ন জ্ঞাতিদের সঙ্গে সম্পত্তি-বিরোধ বাড়বে। হঠকারিতা থেকে কর্মস্থলে বিপদের আশঙ্কা। গৃহ সংস্কারের জন্য আর্থিক পরিকল্পনা করুন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) :
কর্মসূত্রে দূরভ্রমণের সুখবর মিলতে পারে। নৃত্যগীতাদি চারুকলার চর্চায় কৃতিত্বের বিলম্বিত স্বীকৃতির যোগ। সন্তানের লেখাপড়ায় উন্নতিতে উদ্বেগের অবসান।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) :
ব্যবসা সম্প্রসারণে আর্থিক পরিকল্পনা হোঁচট খেতে পারে। প্রিয়জনের চিকিত্সা-বিভ্রাটে হয়রানি ও বহু ব্যয়। তৃতীয় কাউকে ঘিরে প্রেমপ্রণয়ে অপ্রত্যাশিত মোড়।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G