বরিশালে ট্রাকে পেট্রোলবোমা: চালক নিহত

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১০:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪১ পূর্বাহ্ণ

imagesজেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

বরিশালের উজিরপুর উপজেলায় একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে দগ্ধ হয়ে ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন।

আজ  রবিবার ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার সানুহার-বামরাইল এলাকার মধ্যবর্তী স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ হামলা হয়। হামলায় ট্রাকচালক আহত হয়েছেন।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নাম মো. সোহাগ (১৮)। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আহত ট্রাকচালকের নাম মো. রিপন (২৩)। তাঁকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, হরতালের সমর্থনে বরিশাল নগরীতে মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছে।

রোববার সকালে হরতালের সমর্থনে নগরীর কাউনিয়া বিসিক এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়।

এ ছাড়া হরতালের সমর্থনে নগরীর সিএ্যান্ডবি রোড এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে বরিশাল সিটি কর্পোরেশনের ৩ নং প্যানেল মেয়র ও সংরক্ষিত আসনের কাউন্সিলর তাসলিমা কালাম পলি ও তার স্বামী মো : কালামসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, বেগম জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে শুক্রবার জেলা ও মহানগর বিএনপির এক বৈঠক থেকে রোববার বরিশাল বিভাগের ৬ জেলায় সকাল সন্ধ্যা হরতালের আহবান করা হয়।

প্রতিক্ষণ/এডি/বেলাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G