আর্জেন্টিনা বনাম ফ্রান্স: দুই দলের পরিসংখ্যান

প্রকাশঃ ডিসেম্বর ১৬, ২০২২ সময়ঃ ৫:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫১ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালের টিকিট কেটেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও বর্তমান কোপা আমেরিকান চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা। গ্রুপ পর্বে ফ্রান্সের যাত্রাটা সহজ হলেও, আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে চাপে পড়েছিল। কিন্তু এরপর কোনো ম্যাচে না হেরে ফাইনালের টিকিট কাটে মেসির দল।

এদিকে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জিতে শেষ ষোলোর টিকিট কাটার পর শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে হেরে যায় ফ্রান্স। কিন্তু শেষ ষোলোতে প্রথমে পোল্যান্ড, এরপর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবং সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত জয়ে ফাইনালের টিকিট কাটে গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু দুই ফাইনালিস্ট মুখোমুখি হওয়ার আগে কে এগিয়ে তা জেনে নেয়া যাক।

বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্স ও আর্জেন্টিনার দেখা হয়েছে মোট তিন বার। এর মধ্যে আর্জেন্টিনার দুই জয়ের বিপরীতে ফরাসিরা জিতেছে একবার। সেটাও গত রাশিয়া বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ওই ম্যাচে ৩-৪ গোলে হেরেছিল আর্জেন্টিনা। মেসিদের হারিয়ে ওই আসরের শিরোপা ঘরে তুলে নেয় ফরাসিরা।

বিশ্বকাপে দুদলের প্রথম দেখা হয় ১৯৩০ সালে বিশ্ব ফুটবলের প্রথম আসরে। আর দ্বিতীয় দেখা ১৯৭৮ সালের বিশ্বকাপে। দুই আসরেই আলবিসেলেস্তেদের বিপক্ষে ধরাশায়ী হয়েছিল ফরাসিরা। সবমিলিয়ে দুদলের ১২ দেখায় আর্জেন্টিনা জিতেছে ৬ ম্যাচ। আর ফ্রান্স জিতেছে ৩ ম্যাচ। বাকি ৩ ম্যাচ ড্রয়ের খাতায় যোগ হয়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G