ইংল্যান্ড দুই উইকেট হারালো দুই ওভারে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৬:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৯ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

engক্রাইসচার্চে স্কটল্যান্ডের বিপক্ষে পরপর দুই ওভারে দুই উইকেপ হারালো ইংল্যান্ড। উদ্বোধনীতে ১৭২ রান করে বিশ্বকাপের ওপেনিং জুটিতে রেকর্ড গড়েন ইংলিশ দুই ওপেনার মঈন আলী ও ইয়ান বেল।

তবে ইনিংসের ৩৪.৩ ওভারে ব্যাক্তিগত ১২৮ রানে আউট হন মঈন। আর পরের ওভারে ব্যক্তিগত ১০ রানে আট হন গ্যারি ব্যালেন্স।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরগান বহীনির সংগ্রহ ৩৬ ওভার  দুই উইকেট হারিয়ে ২০৩ রান। ব্যাটিংয়ে এক ও শুন্য রানে অপরাজিত আছেন জো রুট ও অধিনায়ক ইয়ন মরগান।

এর আগে ইনিংসের ৩০.১ ওভারে দলীয় ১৭২ রানে ব্যক্তিগত ৫৪ রানে আউট হন ইয়ান বেল। কিন্তু অন্যপ্রান্তে ব্যাটিংয়ে শতক তুলে নিয়েছিলেন মঈন। এটি তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম শতক । তিনি ১০৭ বলে ১২ চার ও পাঁচ ছয়ে তার ইনিংসটি সাজান।

প্রতিক্ষণ/এডি/রোহান

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G