ইউটিউবে বাপ্পি ও আঁচলের আজব প্রেম !
বিনোদন প্রতিবেদক
চলতি মাসের ১৭ জানুয়ারি ইউটিউবে প্রকাশিত হয়েছে বাপ্পি-আঁচল জুটির আজব প্রেম সিনেমার শীর্ষ সংগীত।
সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি ও আঁচল।
‘মনের মাঝে জাগালি এ কোন প্রেমের জোয়ার’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন- সুদীপ কুমার দীপ। কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ূন এবং কণা। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন।
ওয়াজেদ আলী সুমন জানান- সিনেমাটির শুটিং, ডাবিং শেষ হয়েছে, কিছুদিনের মধ্যেই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।
এ সিনেমা প্রসঙ্গে আঁচল জানান- শাহীন সুমন পরিচালিত জটিল প্রেম সিনেমার মাধ্যমেই আমি আর বাপ্পি প্রথম জুটিবদ্ধ হই। এর পরে সুমন ভাই আমাদের নিয়ে আজব প্রেম সিনেমার কাজ শুরু করেন। সিনেমাটি কমেডি ধাচের। পাশাপাশি রোমান্টিকতাও রয়েছে যা দশর্কদের ভালো লাগবে।
ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে আজব প্রেম সিনেমার। তবে সিনেমাটি কবে মুক্তি দেওয়া হবে তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি পরিচালক সুমন।
প্রতিক্ষণ/এডি/কেয়া
























