এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁও: সীমান্ত থেকে গোলাম হোসেন (২৮) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বালিয়াডাঙ্গী উপজেলার জগদল সীমান্তের ৩৭৪/১ পিলারের কাছে বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। গোলাম হোসেন ওই উপজেলার খেরবাড়ি গ্রামের শের আলীর ছেলে। ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন ইউনুস জানান, ভারতীয় এলাকায় গরু আনতে গেলে ১২১ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের বিএসএফ টহলদল গোলাম হোসেনকে ধরে নিয়ে যায়। আটকের প্রতিবাদ করে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। গোলাম হোসেনকে ফেরত চেয়ে পতাকা বৈঠকেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে, রাতে অবৈধ পথে আসা ট্রাকভর্তি ভারতীয় গরু আটক করেছে ঠাকুরগাঁও-৩০ বিজিবি।


















