এবার পূর্ণিমার বিপরীতে সঙ্গীতশিল্পী হৃদয় খান

প্রকাশঃ মে ২৭, ২০১৬ সময়ঃ ৭:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৬ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

IMG_4335-550x270

মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘রূপকথা’ নাটকের পর এবার প্রথম বারের মত চিত্রনায়িকা পূর্ণিমার বিপরীতে জুটি বাঁধলেন। তবে নতুন কোনো সিনেমায় নয়, সম্প্রতি একটি টেলিফিল্মে অভিনয় করেছেন এই জুটি।

সংগীতশিল্পী হৃদয় খান  সম্প্রতি রূপকথা টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে তার নাম লিখিয়েছেন। টেলিফিল্মটিতে তাঁর সহশিল্পী ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

এবার চিত্রনায়িকা পূর্ণিমার বিপরীতে অভিনয় করলেন হৃদয় খান। এটিই দ্বিতীয় বারের মত  হৃদয় খানের টেলিফিল্মে জুটি বাঁধা। টেলিফিল্মটির নাম ‘ফিরে যাওয়া হলো না।’

টেলিফিল্মটি পরিচালনা করেছেন এস এ হক অলিক।  ভালো গল্প, চিত্রনাট্য ও ইউনিট পেলে নাটকেও  মাঝে মাঝে কাজ করবেন হৃদয় খান। তিশার সঙ্গে কাজের পর পূর্ণিমার সঙ্গেও অভিনয়ের অভিজ্ঞতা দারুণ বলেও জানিয়েছেন তিনি।

পরিচালক এস এ হক অলিক বলেন, ‘এই গল্পের টেলিফিল্মে আমি হৃদয় খানকে নেব এটা অনেক আগেই ভেবে রেখেছিলাম। যখন হৃদয়ের সঙ্গে আমি চলচ্চিত্রের গানের কাজ করেছিলাম তখনই প্রাথমিকভাবে হৃদয়ের সঙ্গে  গল্পটি নিয়ে আমার আলাপ হয়েছিল। হৃদয়ও  কাজটি করতে রাজি হয়েছিল।

টেলিফিল্মে পূর্ণিমার সঙ্গে হৃদয় খানকে অনেক মানিয়েছে।  এদিকে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে জানিয়ে তিনি আরো বলেন আশা করছি, দর্শক ঈদে এই জুটিকে ভালোভাবে গ্রহণ করবে।’ জনপ্রিয় এই দুই তারকাকে নিয়ে নির্মিত টেলিফিল্মটি আগামী ঈদে বাংলাভিশনের প্রচারিত হবে।

 

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G