‘আর সময় পাচ্ছেন না কামারুজ্জামান’

প্রকাশঃ এপ্রিল ১০, ২০১৫ সময়ঃ ৯:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Kamaruzzamanমানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে আর সময় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এক অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, “ম্যাজিস্ট্রেট আজ গিয়েছিলেন, তার (কামারুজ্জামান) সঙ্গে কথা বলেছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

কামারুজ্জামান প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “তাকে আর সময় দেওয়া হচ্ছে না, রায় কার্যকরে শেষ সময়ের প্রস্তুতি চলছে।”

এর পরপরই তিনি দ্রুত শিল্পকলা একাডেমীর অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এদিকে সন্ধ্যা থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার ও এর আশপাশে নিরাপত্তা হঠাৎ করেই বাড়ানো হয়েছে।

রাত সোয়া ৮টার দিকে একটি একটি অ্যাম্বুলেন্স কারাগারে ভেতরে ঢোকে। এ সময় শামিয়ানাসহ ফাঁসি কার্যকরের জন্য প্রয়োজনীয় উপকরণ কারাগারের ভেতর নেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার মফিজ উদ্দিন আহমদ সহকারী উপ-কমিশনার ফয়েজ উদ্দিনকে নিয়ে কারাগারে প্রবেশ করেন।

কারা চিকিৎসক আহসান হাবীব রাত সাড়ে ৮টার দিকে কারাগারে প্রবেশ করেন। এর কাছাকাছি সময়ে কারাগারে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি হিসেবে উপ-কমিশনার শামীম আফরোজ।

রাত ৮টা ৪০ মিনিটের দিকে ফয়েজ উদ্দিন কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, ‘আমাদের সব প্রস্তুতি শেষ। এবার আপনারা প্রস্তুতি নিন।’

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G